Skip to content

দেবিদ্বারে বড়শালঘর ইউনিয়নে শিক্ষা সামগ্রী বিতরণ

সরকার জামাল
স্টাফ রিপোর্টার:
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু করে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের মুজাফফর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে, সবার আগে শিক্ষা স্লোগানকে সামনে রেখে , গত ২৮ আগস্ট শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
৪০ বছর পর হারিয়ে যাওয়া খুদে শিক্ষার্থীদের সাথে কন্ঠে কন্ঠ মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশনকালে, পাশে দাঁড়িয়ে কন্ঠ মিলিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত খান। কন্ঠ মিলিয়েছেন অভিভাবক, মা—বাবা, দাদা—দাদিরাও!
তিন প্রজন্মকে একসাথে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন সত্যিকার অর্থেই ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি—সাহিত্যিকদের কে আমাদের সামাজিক দায়িত্ব থেকে উৎসাহ দিতে পেরেছি বলে বিশ্বাস করি। বললেন আলহাজ্ব মাহবুব আলম সরকার, প্রতিষ্ঠাতা আহ্বায়ক,আলাউদ্দি সরকার ফাউন্ডেশন । এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ, সুন্দর ডিজাইনের খাতা এবং ছয়টি করে কলম হাতে তুলে দিন ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫