Skip to content

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক সহ মোটর সাইকেল জব্দ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কুলাঘাট চেক পোস্টে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুলাঘাট চেক পোস্টে একটি বিশেষ অভিযানে ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। মাদক পাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি’র সক্রিয় ভূমিকা ও কঠোর অবস্থানের এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা কুলাঘাট চেক পোস্ট ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করবে। উক্ত তথ্যের আলোকে আনুমানিক সকাল ১১টা ৫৫মিনিটে চেক পোস্টে সন্দেহভাজন একটি মোটর সাইকেল থামানোর নির্দেশ দেওয়া হলে, মোটর সাইকেলের চালক ও পিছনের যাত্রী (যিনি রোগী সেজে ছিলেন) মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মোটর সাইকেলটি তল্লাশি করে বিজিবি সদস্যরা মোটর সাইকেলের তেলের ট্যাংকসহ বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫৪,৮০০টাকা এবং জব্দকৃত মোটর সাইকেলের বাজার মূল্য আনুমানিক ১,৮০,০০০টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজার মূল্য মূল্য ২লক্ষ ৩৪হাজার ৮শত টাকা। লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫