বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পেছাইন, উটমা, কোবাগা, এলাকাবাসীর উদ্যােগে মাদক ব্যবসায়ি, মাদক সেবন ও এশিয়ান হাইওয়ে ছিনতাই কারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে এলাকায়, মানববন্ধনে পেছাইন, উটমা, কোবাগা এলাকার শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক, বিশিষ্ট শিল্পপতি , সমাজসেবক বিকেএমইএ এর পরিচালক নজরুল ইসলাম স্বপন। জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদু, সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীরা বলেন, মাদকের জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এই মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে ও এশিয়ান হাইওয়ে রোডে সন্ধার পর ছিনতাই কারীদের কারনে চলাফেরা করা যায় না, প্রতিনিয়ত ঘটছে অঘটন এগুলো বিরুদ্ধে আরো সচেতন হতে হবে। প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করি যেন অতিদ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, মাদকের জন্য আজ যুব সমাজ নষ্ট হচ্ছে মাদকের কালো ছোবলে যুবকরা ধংস হয়ে যাচ্ছে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক ছেড়ে কলম ধরতে হবে, এই মাদকের হাত থেকে যুব সমাজকে বাচাতে হলে সকলকে এগিয়ে আসতে হবে, মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার সন্তান কি করে কোথায় যায় তার খোজ খবর রাখতে হবে এবং কিছুদিন যাবৎ এশিয়ান হাইওয়ে রোডে ছিনতাই এর ঘটনা ঘটে যাচ্ছে, সন্ধার পর থেকে ছিনতাই কারীরা ওতপেতে থাকে। তাই প্রশাসনকে আরো কঠোর হতে হবে ও সব সময় তাদের নজরদারি রাখতে হবে, কারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের পাশে সব সময় আছি মাদকের বিরুদ্ধে যা কিছু করা দরকার তা করে যাব।
সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ি ও ছিনতাই কারিদের বিরুদ্ধে মানববন্ধন
আপডেট :September 9, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
