Skip to content

দোহারে হারুন মাস্টার হত্যার প্রধান আসামি গ্রেফতার, ফাঁসির দাবিতে বিক্ষোভ

নাছির উদ্দিন পল্লব
ঢাকা দক্ষিণ আঞ্চলিক প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ মাস্টারের হত্যাকাণ্ডে জড়িত প্রধান দুই আসামি শরিফ ও আল আমিনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

অপরদিকে এ খবরে দোহার থানার প্রধান ফটকের সামনে হত্যাকান্ডে- জড়িত আসামিদের পাশাপাশি পিছনে থাকা মূল হোতাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ বিক্ষোভ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী সঠিকভাবে তদন্ত করে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই সকালে উপজেলার নয়াবাড়ি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর তীরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন অর রশিদ মাস্টারকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫