গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ওবায়দুর সিকদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনা এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়। রোববার সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানিতে যুবকের লাশ উদ্ধার
আপডেট :September 14, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
