বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহী—৪ (বাগমারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ জহুরুল আলম বাবু বাগমারা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাগমারা প্রেসক্লাবে বেলা তিনটায় এ সংবাদ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কেন রাজনীতিতে আসছেন এবং নির্বাচিত হলে বাগমারার উন্নয়নে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
জহুরুল আলম বাবু বলেন, আমি সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। রাজনীতির মাধ্যমে জনগণের দুঃখ—দুর্দশা লাঘব করা যায় বলেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। যদি দল মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, তবে সর্বপ্রথম বাগমারায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেব। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।
তিনি আরও বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে আমার কাঙ্খিত পদোন্নতি হয়নি। বিএনপি’র গণতান্ত্রিক দর্শনে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগ দেন। জনগণ তাকে সুযোগ দিলে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় বাগমারার মানুষের আস্থা অর্জনই হবে তাঁর মূল লক্ষ্য।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শহীদুজ্জামান মুকুল সাবেক সভাপতি বাগমারা উপজেলা যুবদল, মোঃ দুলাল উদ্দিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম মাস্টারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এবং জহুরুল আলম বাবু সেসব প্রশ্নের জবাব দেন। তিনি বাগমারার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জহুরুল আলম বাবু
আপডেট :September 15, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
