Skip to content

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ওসি আরশেদুল হক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক সনাতান হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় ওসি আরশেদুল হক বলেন, ধর্মীয় উৎসবের দুটি দিক একটি শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা, প্রার্থনা প্রভৃতি আরেকটি সামাজিক দিক শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শুধু ধর্মাবলম্বী ভক্তদের জন্য। কিন্তু উৎসবের সামাজিক সাংস্কৃতিক দিকটি খুব বড়। সেটা ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য।
সনাতন ধর্মা বলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা হয় শরৎকালে। তাই এর নাম শারদীয় দুর্গোৎসব।বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমান কাল থেকে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও আনুষ্ঠানিক মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। শাস্ত্রমতে,এই সময় দেবী দুর্গা মর্ত্যে আসেন, দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে তাঁর বিদায় এ উৎসবকে সার্বজনীন উল্লেখ্য করে তিনি।
রাণীশংকৈল উপজেলায় পূজামণ্ডপে পূজা চলা কালীন সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ টিম মাঠে কাজ করবে,  কোথাও কোনো অপৃতিকর ঘটনা ঘটলে সাথে-সাথে রাণীশংকৈল থানা পুলিশকে অবহিত করুন সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশা-পাশি আপনি আপনারা দেশ তথা জাতির শান্তি শৃঙ্খলা কামনার্তে সবাইকে ঐক্যবদ্ব হয়ে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫