Skip to content

সোনারগাঁয়ে বালুয়া দিঘীরপাড় হাফিজিয়া মাদরাসা উন্নয়নকল্পে আলোচনা সভা 

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ
সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘীরপাড় হাফিজিয়া মাদরাসার উন্নয়নকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার বিকেলে উক্ত মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়, হাফিজিয়া মাদরাসার সভাপতি জামান এর সভাপতিত্বে, ও হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক আব্দুর রাহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক, বিশেষ অতিথি, হাফিজিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নুর হোসেন সাহেব, মাহবুব আলম, সাদেকুর রহমা সাদেক প্রমুখ।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, আমি সব সময় সাধারণ মানুষের পাশে দাড়াই ও সমাজের সেবা মুলক কাজগুলো করে যাচ্ছি সোনারগাঁয়ে বিভিন্ন মসজিদ মাদরাসার উন্নয়ন মুলক কাজগুলোর পাশে থাকি।
এ সময় হাফিজিয়া মাদরাসার উন্নয়নকল্পের জন্য আর্থিক অনুদানের আশ্বাস দিয়ে ও মাদরাসার যেকোনো উন্নয়ন মুলক কাজে সহযোগিতা করার ঘোষণা দেন তিনি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫