কুমিল্লা প্রতিবেদকঃ
লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস —২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো: এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শাহিন হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,উপজেলা আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য দপ্তর প্রধানগন।
