Skip to content

গাজীপুরের পূবাইলে বিএনপি নেতা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধোর করে অর্থলুটের অভিযোগ উত্থাপন

বিশেষ প্রতিবেদক:
গাজীপুর মহানগরের পূবাইল থানার সোরল গ্রামের সরাফত সরকার নামে এক ব্যবসায়িকে মারধোর করে ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। সরাফতের এগ্রোফার্ম সম্প্রসারণে মাটি ভরাটের কাজে চাঁদা চেয়ে না পেলে বিবাধীরা গত ১ অক্টোবর রাত ৯টায় এ ঘটনা ঘটায়। এ ঘটনাটি ঘটে মহানগরের সরোল মন্দিরের সামনের রাস্তায়। এ বিষয়ে গত ১ অক্টোবর গাজীপুর বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (নং- ২৬৬/২৫) দায়ের করা হয়। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলা ও এলাকা সূত্রে জানা যায়, সরোল গ্রামের মোঃ দলিল উদ্দিন (দুলাল)’র দুইপুত্র মোঃ সাখাওয়াত ও সরাফত সরকার দীর্ঘদিন যাবত এগ্রোফার্মে ব্যবসা সুনামের সাথে করে আসছেন। সম্প্রতি এ ব্যবসার সম্প্রসারণের জন্য মাটি ভরাট কাজ শুরু করেন। এলাকার কিছু চাঁদাবাজ মাটি ভরাট কাজে ১০ লাখ টাকা চাঁদাদাবী করেন। এ চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন মামলার বাদীপক্ষ। এ চাঁদাবাজরা একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এলাকার বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন। এলাকার সাধারণ নিরীহ লোকজন এদের ভয়ে তটস্থ থাকেন। গত ১ অক্টোবর রাত ৯টায় পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা চাঁদাবাজরা সরাফতের বাড়ী ফিরার পথে তার গতি রোধ করেন এবং এগ্রোফার্ম উন্নয়নের মাটি ভরাট কাজে দাবী দাওয়ার চাঁদার টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে এলাকার মোঃ রাকিব হোসেন মোল্লা, মোঃ জাকির সরকার, রানা চন্দ্রসহ আরো অজ্ঞাত ১০/১২জন সরাফতের উপর হামলা করে গুরুতর আহত করে। এ সময় তার সাথে থাকা মাটি ভরাট কাজের ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
একটি সূত্র জানায়, মোঃ রাকিব হোসেন মোল্লা, পূবাইল থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ জাকির হোসেন সরকার, পূবাইল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫