Skip to content

শিবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: মাহিদুল ইসলাম
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিকমোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের জন্য ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ২২ অক্টোবর বুধবার বিকেল আগামী ২৬ তারিখ র‍্যালি সফল করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথেমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা আগামী নির্বাচনে ধানের শীষের নমিনেশন প্রত্যাশি জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত,সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।সভায় সভাপতিত্ব করেন হায়াত উদ্দৌলা,যুগ্ম আহবায়ক জেলা কমিটি ও সদস্য সচিব শিবগঞ্জ উপজেলা কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম রশিদ, সম্মানিত সদস্য জেলা কমিটি। জামাল উদ্দিন অপু, যুগ্ন আহবায়ক শিবগঞ্জ উপজেলা কমিটি।শরিফ উদ্দিন সারিফ,সম্মানিত সদস্য জেলা কমিটি।আসগর আলী, যুগ্ম আহবায়ক শিবগঞ্জ উপজেলা কমিটি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে আশা সভাপতি/সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে, উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে আগামীর শিবগঞ্জ কে আলোকিত করে গড়ে তুলতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ কে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫