সাতক্ষীরা প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা—২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর উপজেলা ব্যতীত বাকি ছয়টি উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় ৩১০০ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন, তিনি বলেন কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব। এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই আয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের এই আয়োজনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের সৎ যোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে চাই। আজকের এই প্রতিযোগিতা আগামী প্রজন্মের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত ও পুরস্কৃত করা হবে।
সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা—২০২৫ অনুষ্ঠিত
আপডেট :November 7, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
