Skip to content

কেরানীগঞ্জে বাধার মুখে পন্ড জাতীয় পার্টির কর্মী সভা 

নাছির উদ্দিন পল্লবঃ
বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সভাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় জাতীয় পার্টির ঢাকা জেলা আহ্বায়ক রমজান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায় দুপুর ৩টায় দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়ার একটি ভবনে জাতীয় পার্টির কর্মী সভার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে গোলাম বাজারে জাতীয় পার্টির ঢাকা জেলার আহবায়ক রমজান ভূইয়ার বাড়িতে এই সভার প্রস্তুতি নেয়া হয়েছিল।
তবে দুপুরে নেতাকর্মীদের মধ্যাহ্নভোজ চলাকালীন সময়ে এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রমজান ভুইয়ার বাড়িতে উপস্থিত হলে হট্টোগোল সৃষ্টি হয় এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হলে কোন রকম কর্মসূচি করা হবেনা বলে জানান জাতীয় পার্টির নেতাকর্মীরা।
পরবর্তীতে এনসিপি ও গণঅধিকার নেতৃবৃন্দ গোলামবাজার ব্রিজের পাশে অবস্থান নিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিকল্প পথে মহাসচিবকে নিরাপদে অবস্থান ত্যাগ করতে গাড়িতে তুলে দেন।
এ সময় এনসিপির পক্ষ থেকে কেরানীগঞ্জে উপজেলা আহ্বায়ক আল আমিন মিনহাজ বলেন, কেরানীগঞ্জের মাটিতে তাদের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিবের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কেন্দ্রীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫