স্টাফ রিপোর্টার:
নবান্ন ১৪৩২ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)—এ নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে ব্রি ক্যাম্পাসে র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর ধান কর্তন এবং ব্রি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। মিসেস ডিজি ফারজিয়া আহমেদ সিম্মি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আরএফএসই (জরপব ঋধৎসরহম ঝুংঃবস ঊাধষঁধঃরড়হ) বিভাগের প্রধান ড. মোঃ ইব্রাহিম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, নবান্ন বাংলাদেশের কৃষি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নবধানের আনন্দ শুধু কৃষকের নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তার মাইলফলক। ব্রি সর্বদা কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও ব্রি উদ্ভাবিত উন্নত ধানের জাতের কারণে দেশে ধান উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। নবান্ন উৎসব শুধু নতুন ধানের আনন্দই নয়, এটি কৃষকদের পরিশ্রম ও সফলতার স্বীকৃতি।
র্যালি ও আলোচনা শেষে সকল অতিথি, কর্মকর্তা—কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের নবান্নের পায়েস পরিবেশন করা হয়। এ সময় ব্রি ক্যাম্পাসে উৎসবের আমেজ ও আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ব্রিতে নবান্ন উৎসব উদযাপন: র্যালি, ধান কর্তন ও আলোচনা সভা
আপডেট :November 16, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
