Skip to content

কাপাসিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আরমান গ্রেফতার 

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ আরমান হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাপাসিয়া পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আরমান হোসেন কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকার হাসমত আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল নয়ন বাজার বর্মন জুয়েলার্সের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আরমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আরমানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে দুটি জিপার প্যাকেটে মোট ৪০০ পিস গোলাপী বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫