Skip to content

মুন্সীগঞ্জে ব্রীজের মাঝে গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
কংক্রিটের আস্তর ভেঙে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারস্থ ব্রীজের মাঝখানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনা এড়াতে গর্তে লোহার পাত দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করা হলেও ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহনসহ সদরের অর্ধ লক্ষাধিক মানুষ।

শনিবার (১৭ জানুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায় যে, বর্তমানে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ, পূর্বশীলমন্দি, চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা, দক্ষিণ চরমশুরা, চরঝাপটা, বর্ষারচর এবং আধারা ইউনিয়নের মানুষ জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে। মুন্সীরহাট বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রীজের মাঝখানে বড় গর্তের পাশাপাশি দুই পাশের কংক্রিটের রেলিং ভেঙে পড়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মুন্সীরহাট বাজারকে ঘিরে মানুষের চাপ বেশি থাকায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। বাজারের আড়তদার মনিরুজ্জামান মৃধা বলেন, এই ব্রীজ দিয়েই আমাদের প্রতিদিন বাজারে আসা-যাওয়া। গর্তটা খুবই ভয়ংকর। অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হয়েছে, কিন্তু দ্রুত স্থায়ীভাবে মেরামত না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই অতি দ্রুত যেন ব্রিজটি স্থায়ীভাবে মেরামত করা হয়।

ইজিবাইক চালক মমিন মিয়া বলেন, ভারী গাড়ি নিয়ে ঝুঁকিতে চলাচল করতে হচ্ছে। আমরা ছোট গাড়ি দিয়ে যাত্রী নিয়ে যেতে সব সময় আতঙ্কে থাকতে হয়। কখন যাত্রী নিয়ে ব্রীজ থেকে পরে যাই, প্রতিনিয়ত এই আতঙ্ক নিয়ে আমরা চলাচল করি। আমাদের দাবি শীঘ্রই ব্রীজটি স্থায়ী ভাবে মেরামত করে দেওয়া হক।
ব্রীজটি সংস্কার প্রসঙ্গে মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো: মোশারফ হোসেন বলেন, ব্রীজটি চলাচলে অনুপযোগী হওয়ায় বড় গর্তে লোহার পাত দিয়ে সংস্কার করা হয়েছে। তবে পুরো ব্রীজটি ঝুঁকিপূর্ণ। তাই শিগগিরই ব্রীজটি পূর্ণাঙ্গভাবে মেরামত করা হবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫