আবুল হাসান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০-দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ও দেবহাটা–২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়।
দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবুর আলীর নেতৃত্বে স্থানীয় দায়িত্বশীলদের নিয়ে এলাকায় গিয়ে ভোটারদের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাড়িতে গিয়ে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। দায়িত্বশীলরা জানান, খুলনা অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তার প্রতীককে সমর্থন দেওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
লিফলেট বিতরণকালে ভোটাররা ভোটাধিকার ও প্রতীকের পক্ষে প্রচারপত্র হাসিমুখে গ্রহণ করেন।
