উজ্জ্বল হোসেন মাসুম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। অভিযানে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় র্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। পরে রাত ৩টা ১০ মিনিটে তাদের আটক করা হয়।
ভ্যান তল্লাশি করে ৯৬ হাজার ৬৫০ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক ও আতশবাজিসহ চকলেট, হেয়ার অয়েল, মেহেদি, কসমেটিকস ও আগরবাতিসহ ১৩ ধরনের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা কুরিয়ার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে ভারত থেকে এসব পণ্য পাচার করছিলেন। জব্দ মালামালসহ তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোনারগাঁয়ে কুরিয়ার ভ্যান থেকে বিস্ফোরক ও চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২
আপডেট :January 28, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
