Skip to content

বাংলাদেশের বাদ পড়া ও ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে যা বলছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক:

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের খেলাও অনিশ্চয়তায় পড়েছে। আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচারের অভিযোগে পাকিস্তান অংশ না নেয়ার হুমকি দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি শুক্রবার বা সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। সব মিলিয়ে বাবরদের খেলা দোলাচালে থাকলেও, ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে শ্রীলঙ্কা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে। পাকিস্তান খেললে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের সঙ্গে তাদের মুখোমুখি ম্যাচ হবে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানিয়েছেন, এই ম্যাচের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ভারতের নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে নিজেদের ম্যাচ লঙ্কান মাটিতে সরানোর অনুরোধ করেছিল। তবে আইসিসি সেটি মেনে না নিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধ চলাকালীন শ্রীলঙ্কা নীরব অবস্থান রাখলেও, শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে বলেন, কলম্বো আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়বে না এবং তারা সব দেশের জন্য টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত।

এদিকে, শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রী পুনরায় নিশ্চিত করেছেন, টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করা হবে এবং ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তায় সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় দায়িত্বপ্রাপ্ত এলিট কমান্ডো ইউনিটগুলোই সব দলের নিরাপত্তা দেখবে।

 

 

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫