মোহাম্মদ মনজুরুল হক গাজী
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের উদ্যোগে পাঠাগারের সদস্য ও শিক্ষকদের মধ্যে খ্রিস্ট নববর্ষ-২০২৬ এর ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে টোক ইউনিয়নের ডুমদিয়া উত্তরপাড়ায় মানব উন্নয়ন চত্ত্বর-পাঠাগার প্রাঙ্গণে এই ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠিত হয়। পাঠাগারের নেতৃবৃন্দ জানান, এবার দেরিতে হলেও প্রতিবছরের মত এই ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। ক্যালেন্ডার বিতরণের পর সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির সদস্যদের নিয়ে শীতের পিঠা খাওয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ মো. মাহমুদুল আলম নজরুলের সভাপতিত্বে এবং সমিতির সদস্য সচিব মোহাম্মদ মনজুরুল হক গাজীর পরিচালনায় শিক্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি এবং ময়মনসিংহ জেলার সমন্বয়ক, শামসুল হক মহিলা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ শাফিউল্লাহ পেশাগত দায়িত্ব পালন থেকে অবসর গ্রহণ করায় সমিতির পক্ষ থেকে ওনাকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং লভ্যাংশসহ সমিতির পক্ষ থেকে প্রাপ্যতার চেক প্রদান করা হয়।
কাপাসিয়ায় টোক পাঠক ফোরাম পাঠাগারের উদ্যোগে ক্যালেন্ডার বিতরণ
আপডেট :February 1, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
