Skip to content

গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য আবেদন করেছেন এ আসনের ধানের শীষের প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা এ আবেদনে অভিযোগ করা হয়েছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ নির্বাচনী এলাকার জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) মনোনীত প্রার্থী আলী নাছের খানের হলফনামা ও ট্যাক্স রিটার্নে উল্লেখ করা জাতীয় পরিচয়পএ নম্বর এবং জন্ম তারিখ সরকারি ডাটাবেইজে  প্রদত্ত তথ্যের সাথে মিল নেই। তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন। প্রার্থী আলী নাছের ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে টাকা চেয়ে সরাসরি নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করেছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ ( আরপিও) ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থী হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা ঘোষণা প্রদান করলে তার মনোনয়নপএ বাতিলযোগ্য হয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫