জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলিম বিশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন।
নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আলিম নেতাুকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শরণখোলা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শরণখোলা প্রেসক্লাব পরিদর্শন করেন।
এ সময় তাঁর সফরসঙ্গীদের সঙ্গে শরণখোলা থেকে যোগ দেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা আমীন।
উপস্থিত ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মোড়েলগঞ্জ-শরণখোলার দলীয় নেতাুকর্মী ও সমর্থকরা।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি মো. আব্দুল আলিম বলেন, ‘আমি শুধু কোনো দল বা গোষ্ঠীর এমপি নই; আমি মোড়েলগঞ্জ ও শরণখোলার সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি। জয়-পরাজয় ভুলে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।’
তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
নবনির্বাচিত বাগেরহাট-৪ আসনের এমপি শরণখোলা প্রেসক্লাবে
আপডেট :February 15, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
