স্টাফ রিপোর্টার:
কচি-কাঁচা একাডেমির ৩৬ বছর পূর্তি উপলক্ষে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি আয়োজিত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় গাজীপুর টার্ফে অনুষ্ঠিত হয় শিক্ষকদের ফুটবল টুর্নামেন্ট ‘পাঞ্জেরী আইএসইএস প্রিমিয়ার লীগ (পাঞ্জেরী আইপিএল)’।
রোমাঞ্চকর এই ফাইনালে হায়দার’স হেকটরর্স ৪-৩ গোলে রোজি’স রয়ালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন পাঞ্জেরী আইপিএল-২০২৬-এর সভাপতি ও ইকবাল সিদ্দিকী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমত উল্লাহ। এ সময় পাঞ্জেরী পাবলিকেশন্স-এর সৌজন্যে চ্যাম্পিয়ন দলকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রাইজমানির চেক প্রদান করেন প্রতিষ্ঠানটির রিজিওনাল হেড জাহাঙ্গীর হোসেন।
রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য ও ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির সদস্য মাটি সিদ্দিকী। একই সঙ্গে পাঞ্জেরী পাবলিকেশন্সের সৌজন্যে ১ লাখ টাকা প্রাইজমানির চেক প্রদান করেন সোসাইটির নির্বাহী সদস্য সাজেদা রোজী।
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন প্রভাষক আমিনুর রহমান। ফাইনাল ম্যাচে যৌথভাবে ম্যান অব দ্য ফাইনাল হন সঞ্জীবন সরকার ও হায়দার সিদ্দিকী উদয়। ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ফাইনাল বিজয়ীদের হাতে যথাক্রমে ২৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা প্রাইজমানি এবং দুটি স্মার্টওয়াচ তুলে দেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।
আনন্দমুখর পরিবেশ ও করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
গাজীপুরে শিক্ষকদের ফুটবলে হায়দার’স হেকটরর্স চ্যাম্পিয়ন
আপডেট :February 16, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
