Skip to content

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারবিয়ানদের পরামর্শ দিলেন গেইল

স্পোর্টস ডেস্ক:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির টিকিট পেতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের অনুপ্রেরণা দিয়েছেন দেশটির কিংবদন্তী ক্রিকেটার ক্রিস গেইল।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়ী দলের সদস্য ছিলেন গেইল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে ভারত ২ উইকেটে ১৯২ রান তোলে। অপরাজিত ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান তুলে সাত উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জয়ের নায়ক ছিলেন লেন্ডল সিমন্স, অপরাজিত ৮২ রান করেছিলেন তিনি। আর ৫২ রানের ঝরঝরে ইনিংস খেলেছিলেন জনসন চার্লস।

এবারের মতো তখনকার আসরও বসেছিল ভারতের মাটিতে। ফলে শিমরন হেটমায়ার-জেসন হোল্ডারদের অনুপ্রেরণা দিতে মধুর সেই স্মৃতি আরো একবার সামনে এনেছেন গেইল।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেছেন, ‘শেষবার আমরা যখন ভারতে ভারতের বিপক্ষে জিতেছিলাম, তখন শেষ পর্যন্ত বিশ্বকাপই জিতেছিলাম।’

‘স্বাগতিকদের নিজেদের মাঠে হারানোর এটা হয়তো দারুণ একটা সুযোগ হতে পারে, যা আমাদের বড় আত্মবিশ্বাস দেবে। যে দল ভালো ব্যাটিং করবে, তারাই ম্যাচ জিতবে। দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, তবে আমি পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই বাজি ধরছি।’-যোগ করেন তিনি।

 

 

সূত্র: ঢাকা পোষ্ট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫