Skip to content

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

বিনোদন ডেস্ক:

কলকাতার মালবাজারের ক্রান্তি ব্লকের এক সাধারণ মানুষ করিমুল হক, যিনি আজ বিশ্বজুড়ে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ হিসেবে পরিচিত। সমাজের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া এই মানুষটির চলার পথ মোটেও মসৃণ ছিল না। আর তার এই কঠিন পথচলায় ছায়ার মতো পাশে ছিলেন তার স্ত্রী।

আন্তর্জাতিক নারী দিবসে সেই প্রেরণাদায়ী নারী চরিত্র ‘অঞ্জু’ হিসেবেই প্রকাশ্যে এলেন রুক্মিণী মৈত্র। শুক্রবার (৮ মার্চ) সকালে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের সামাজিক যোগাযোগ মাধ্যমে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায়, এক সাধারণ গৃহবধূর সাজে স্নিগ্ধ রুক্মিণীকে। ছবির ক্যাপশনে তাকে বর্ণনা করা হয়েছে এক ‘নিবেদিত প্রাণ’ হিসেবে, যার নিঃশব্দ সমর্থন ছাড়া করিমুল হকের এই বিশ্বজোড়া পরিচিতি হয়তো সম্ভব হতো না।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,’অঞ্জু, করিমুল হকের স্ত্রী। এক নিবেদিত প্রাণ। যার সমর্থন, নিঃশব্দ অবদান এমন এক মানুষকে সকলের দরবারে পরিচিত করেছে।’

পর্দায় করিমুল হক ও তার স্ত্রীর রসায়ন এবং একটি মানুষের নিঃস্বার্থ সমাজসেবার নেপথ্যে নারীর অবদানের গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। আন্তর্জাতিক নারী দিবসের বার্তায় নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন, প্রতিটি সফল পুরুষের পেছনে থাকা নারীর ত্যাগ ও সংগ্রামই এই ছবির অন্যতম মূল উপজীব্য।

 

সূত্র: ঢাকা পোষ্ট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫