Skip to content

টঙ্গীতে ফুটপাত দখল করা হকারদের সতর্ক করলেন এমপি রনি

স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জন সাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ও ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড, কলেজ গেইট, চেরাগ আলী ও বোডবাজার ফুটপাতের হকারদের সতর্ক করলেন গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার বিকেল চারটায় টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী ও কলেজ গেট এলাকায় উচ্ছেদ অভিযানে উপস্থিত হয়ে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় এমপি মনজুরুল করিম রনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত চলবে। পরবর্তীতেও মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট করা যাবে না। বর্তমান সরকার এই বিষয় গুলোকে একটি শৃঙ্খলার ভেতর আনতে কাজ করে যাচ্ছেন। হকারদের পুনর্বাসনের স্থান খোঁজা হচ্ছে অল্প সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। মহাসড়ক থেকে ফুটপাত উচ্ছেদ না করলে যানজট মুক্ত করা যাবে না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫