Skip to content

গাবতলীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

অনলাইন ডেস্ক:

রাজধানীর গাবতলী এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একটি বেসরকারি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করতেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জীবনের বাড়ি নীলফামারী সদরের টুপামারি নদী পাড়া গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল গফুর। বর্তমানে পরিবারের সঙ্গে গাবতলী এলাকায় বসবাস করতেন তিনি।

নিহত জীবনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাজু জানান, আজ ভোরের দিকে গাবতলীর মেইন রাস্তা পারাপার হচ্ছিলেন জীবন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলেও জীবনকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

সূত্র: ঢাকা পোষ্ট

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫