স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিতভাবে কাজ করে জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, এডিসি (জেনারেল) মোঃ শাহরিয়ার নাজির।
সাংবাদিকদের পক্ষ থেকে অংশগ্রহণ করেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম মাসুম, দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক কমিটির সদস্য যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ শামসুল হক রিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধি শেখ মোঃ আজিজুল হক, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, জনসেবা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরে গঠনমূলক মতামত প্রদান করেন। তারা প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, গাজীপুরের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগী হিসেবে পাশে নিয়ে সরকারের ঘোষিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের মাধ্যমে জনগণের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনা প্রশাসনের কাছে পৌঁছে যায়। তাই একটি ইতিবাচক ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলে একসঙ্গে কাজ করলে গাজীপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলায় রূপান্তর করা সম্ভব হবে।
মতবিনিময় সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়, যেখানে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার প্রত্যয়ে নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়।
উন্নয়নে সমন্বিত কাজের প্রত্যাশা: গাজীপুরে নবগত প্রশাসক
আপডেট :March 25, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
