Skip to content

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া থানা প্রশাসন, উপজেলা অফিসার্স ক্লাব, কাপাসিয়া প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, আনসার ভিডিপি, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৮:৩০ মিনিটে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা: তামান্না তাসনীম ও কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ও সি) মোহাম্মদ শাহীনুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য উপস্থিত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোক্তালিব, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আইসিটির সহকারী প্রোগ্রামার নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।অনুষ্ঠানের প্রাণবন্ত পরিচালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার কামাল উদ্দিন নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, আজগর রশীদ খান, সিরাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন।
পরে বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সুধী একাদশ অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সবশেষ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫