Skip to content

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ব্যারিস্টার ইশরাক

স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে উপসচিব খন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক পত্রে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর ছেলে।

গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন প্রশাসক হিসেবে তিনি স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে এ নিয়োগ কার্যকর হওয়ার পর শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫