Skip to content

সুন্দরবন থেকে পথভ্রষ্ট চিত্রা হরিণ উদ্ধার, পরে বনে অবমুক্ত 

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রাম থেকে সুন্দরবন থেকে পথ ভুলে আসা একটি মায়াবী চিত্রা হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সুন্দরবন থেকে নদী সাঁতরে ওই গ্রামের জামাল মিরের বাড়িতে ঢুকে পড়েছিল হরিণটি। খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, (ভিটিআরটি) ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা ও সিপিজি এবং গ্রামবাসী মিলে হরিণটিকে অক্ষতাবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীদের ধারণা, বাঘের তাড়া খেয়ে হয়তো হরিণটি লোকালয়ে চলে এসেছে। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ভেজা শরীরে হরিণটি জামাল মিরের বাড়িতে ঢুকে পড়ে। পরে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে হরিণটি বাঘের তাড়া খেয়ে নদীতে ঝাপ দিয়েছিল। তা নাহলে ইচ্ছাকৃতভাবে এতো বড় নদী সাঁতরে ওই হরিণ লোকালয়ে আসার কথা না।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। হরিণটি বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে এসেছে। পরে সকাল ১০টার দিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে হরিণটি।

তিনি আরো জানান, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু প্রাণী। ওদের সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ঝুঁকি থাকে। তবে উদ্ধারকারী দলে ওয়াইল্ড টিম এবং ভিটিআরটির প্রশিক্ষিত সদস্যরা থাকায় হরিণটিকে সুস্থ ও স্বাভাবিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫