Skip to content

‘ওপেক’ ছাড়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক:

প্রায় ছয় দশকের সদস্যপদ শেষে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ও ওপেক+ (OPEC+) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি কাঠামো’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিবিসি জানিয়েছে, ১৯৬৭ সালে ওপেকে যোগ দেওয়া সংযুক্ত আরব আমিরাত এখন আনুষ্ঠানিকভাবে জোট ছেড়ে দিলে সংস্থাটির সদস্যসংখ্যা কমে দাঁড়াবে ১১। দেশটির জ্বালানিমন্ত্রী বলেছেন, এই জোটের বাইরে গেলে তাঁদের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা ও নমনীয়তা বাড়বে।

বিশ্লেষকেরা এই সিদ্ধান্তকে ওপেকের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। এমএসটি ফিন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা প্রধান সাউল ক্যাভোনিক এটিকে ‘ওপেকের পতনের সূচনা’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আমিরাতের প্রস্থানে জোটটি তার মোট উৎপাদন সক্ষমতার প্রায় ১৫ শতাংশ হারাবে এবং সবচেয়ে নিয়ম মেনে চলা সদস্যদের একজনকেও হারাবে।

সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বছরে প্রায় ২৯ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যেখানে ওপেকের বাস্তবিক নেতা হিসেবে বিবেচিত সৌদি আরব প্রায় ৯০ লাখ ব্যারেল উৎপাদন করে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সৌদি আরবের ওপর জোটকে একত্রে ধরে রাখা এবং বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব আরও বাড়বে।

ক্যাভোনিক সতর্ক করেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং বৈশ্বিক তেলের বাজারে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁর ধারণা, ভবিষ্যতে ওপেকের অন্যান্য সদস্যদেশও একই পথে হাঁটতে পারে, যা জোটটির অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

সূত্র: আজকের প্রত্রিকা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫