Skip to content

লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে যা বললেন মিঠুন

বিনোদন ডেস্ক:

ভারতের রাজ্যসভার দ্বিতীয় দফার নির্বাচন চলছে। সাধারণ ভোটারদের পাশাপাশি তারকারাও অংশ নিচ্ছেন এই গণতান্ত্রিক উৎসবে।

বুধবার সকালে বেলগাছিয়ায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোনো বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।

এ সময় তাকে ঘিরে উৎসাহী জনতার ভিড়ও লক্ষ্য করা যায়। ভোট দিয়ে মিঠুন বলেন, ‘আর পাঁচটা সাধারণ নাগরিকের মতোই ভোট দিলাম। কোনো ধরনের বিশেষ সুবিধার আবেদন করিনি। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট আয়োজন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

ভোটের হার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছিল। এবারও তেমনই ভোট পড়বে বলে আশা করছি। এত বেশি ভোট পড়লে বুঝে নিতে হবে কী হতে চলেছে।’

এদিন সকালেই ভোট দিয়েছেন আরও একাধিক তারকা। তাদের মধ্যে রয়েছেন রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং কোয়েল মল্লিক।

 

সূত্র:যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫