Skip to content

নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬: গাজীপুরে ক্রীড়া প্রতিভা খোঁজার যাত্রা শুরু 

স্টাফ রিপোর্টার:
শিশু—কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে জাতীয় উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’—এর শুভ সূচনা হয়েছে গাজীপুরে। দেশের বিভিন্ন প্রান্তের মতো গাজীপুরেও এই কর্মসূচির উদ্বোধন করা হয় ভার্চুয়াল সংযোগের মাধ্যমে, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সময়ে সিলেট জেলা স্টেডিয়াম—এ কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজন করা হয় জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ও সরাসরি ভার্চুয়াল সম্প্রচার।

গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডিডিএলজি আহামদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর—৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর—২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর—১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান, গাজীপুর—৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট গাজীপুর জেলা শাখার সহ—সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শাহরিয়ার নজিরসহ প্রশাসন ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’ কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু—কিশোরদের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্ম গড়ে তুলবে। এ উদ্যোগ তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ—সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে গাজীপুর জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণের নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫