Skip to content

গাজীপুরে মৃত ছাগলের মাংস বিক্রি করতে গিয়ে আটক ৩, দু’জনের এক মাসের কারাদণ্ড 

স্টাফ রিপের্টার:
গাজীপুর সদর উপজেলায় মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) দুপুরে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস। তাদের মধ্যে একজনের বয়স কম হওয়ায় সতর্ক করে কিশোরকে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার রুদ্রপুর পশ্চিম পাড়া এলাকার স্থানীয় মোবারক ইসলামের ছেলে রাজিব হায়দার (২৩), একই গ্রামের স্থানীয় হাবিব এর ছেলে শাওন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সিরাজুল ইসলামের একটি ছাগল ঘাস খেতে গেলে পথিমধ্যে কুকুরের কামড়ে মারা যায়। কিন্তু তিনি ছাগলটিকে মাটিতে পুঁতে না ফেলে জঙ্গলে ফেলে রাখেন। পরে ওই জঙ্গলে ঘোরাঘুরি করতে গিয়ে রাজিব, আল—আমিন ও শাওন নামে তিন যুবক মৃত ছাগলটি দেখতে পান। তারা ছাগলটির চামড়া ছিলে মাংস ভাগ করে এলাকায় বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা মৃত ছাগলের মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেন।

এ অবস্থায় এলাকাবাসী তিনজনকে আটক করে জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে।

জয়দেবপুর থানার উপ—পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের অবগত করা হয়।

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান, মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজিব ও শাওনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বয়স কম হওয়ায় আল—আমিনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়াসহ জয়দেবপুর থানা পুলিশের একটি টিম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫