Skip to content

রামগড়ে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস—২০২৬ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)—এর আওতায় খাগড়াছড়ির রামগড়ে পার্টনার কংগ্রেস—২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত রামগড় উপজেলা সম্মেলন হলে এই অনুষ্ঠানের আয়োজন করে রামগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেরামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. শামিম। সঞ্চালনা করে কৃষি সম্প্রসারণ অফিসার একেএম গোলাম সাকলাইন।
স্বাগত বক্তব্য দেন রামগড় উপজেলা কৃষি অফিসার মো:সুমন মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ—পরিচালক উংকার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে রাঙ্গামাটি কৃষি অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. শাহরিয়ার বিশ্বাস, রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আহাম্মদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ—সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিমউদ্দীন।
এছাড়া আরও বক্তব্য রাখে কৃষকদল রামগড় শাখার সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনসিপি’র রামগড় উপজেলা শাখার আহ্বায়ক ও রামগড় প্রেস ক্লাব—এর সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সমবায় অফিসার জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো রামগড় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ—সভাপতি মো: জসিমউদদীন এবং সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া সহ বিভিন্ন পর্যায়ের কৃষক, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫