Skip to content

কাপাসিয়ায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন 

স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায়ও বইতে শুরু করেছে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় উপজেলার সীমান্তবর্তী এলাকা টোক ও রায়েদ ইউনিয়ন রয়েছে প্রচার প্রচারনায় তুঙ্গে। টোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে আড়ালিয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য আবুল খায়ের মেম্বারের পু্ত্র বিএনপি নেতা আবুবকর ছিদ্দিক কিরন এগিয়ে রয়েছেন। অন্যান্যদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি বুলবুল আহমেদ, কবির মেম্বার ও শফিকুল ইসলাম হান্নান।

টোক ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষের মধ্যে বিগত সময়ে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড ও ন্যায় পরায়নতা ও সুশিক্ষিত মার্জিত প্রার্থী হিসেবে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন আবুবকর ছিদ্দিক কিরন। তাঁর এগিয়ে থাকার কারণ হচ্ছে, বিগত ২০১৬ সালে বিএনপি’র দুঃসময়ে টোক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজীত হয়েও তিনি থেমে থাকেননি। সেই থেকে তিনি তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে মিলেমিশে এলাকায় নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে রায়েদ ইউনিয়নটি কাপাসিয়ার মানুষের কাছে একটি ব্যতিক্রমী ইউনিয়ন। এ ইউনিয়নে জন্ম গ্রহণ করেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ। এছাড়াও এ পর্যন্ত কাপাসিয়ায় যতগুলো এমপি ও মন্ত্রী হয়েছেন এর বেশীর ভাগই এ ইউনিয়ন থেকে হয়েছেন। বর্তমান এমপি সালাউদ্দিন আইয়ুবীর বাড়িও এ ইউনিয়নে অবস্থিত। রায়েদ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যারা প্রচার প্রচারণায় রযেছে তারা হলেন বিশিষ্ট ঔষধ বয়বসায়ী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম, বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মতিউর রহমান জাফর ডাক্তার ও সাইফুল ইসলাম বাদল, বিএনপি নেতা আজিজুল হক, প্রয়াত সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর মেয়ে মুনমুন। এদের মধ্যে ইতিমধ্যে প্রচার প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন জাহাঙ্গীর আলম।

টোকে আবুবকর ছিদ্দিক কিরনের অঙ্গীকার হলো, তাঁকে নির্বাচিত করলে টোক ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন।

রায়েদ ইউনিয়নের তরুণ চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে তার ইউনিয়নকে একটি আদর্শ মডেল ও মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলবেন।

সর্বোপরি টোক ও রায়েদ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যারা আলোচনায় রযেছেন তাদের মধ্যে টোকের আবুবকর ছিদ্দিক কিরন এবং রায়েদে জাহাঙ্গীর আলমের সাথে স্ব স্ব ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন বিজ্ঞ মহল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫