Skip to content

গাজীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য বাতেন বিএসসি, জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য জাহাঙ্গীর সিকদার, কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্র দলের সভাপতি ( ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষণার পরে নতুন করে ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠিত হয়। আয়তনের দিক থেকে ছোট হলেও শিল্পায়নের কারণে এই উপজেলায় বাড়তি লোকের বসবাস রয়েছে। উপজেলা গঠনের পরেও এই এলাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারন, নেই কোন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র ভরসা।

বক্তারা আরও বলেন, গাজীপুর সদর উপজেলার প্রশাসনিক সকল কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের পুরনো অফিস থেকে। যেখানে সরকারি সুযোগ সুবিধা পেতে পোহাতে হয় ভোগান্তি। আমরা এই ভোগান্তির অবসান চাই। আমাদের দাবী নিজ উপজেলায় প্রসাশনিক ভবনসহ ৫০ শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫