Skip to content

দক্ষ মানবসম্পদ বিএনপির ৩১ দফার অঙ্গীকার: ডা. মাজহার

স্টাফ রিপোর্টার:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, জ্ঞানচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য হলো দেশপ্রেম। কারিগরি শিক্ষা জাতিকে দক্ষ মানবসম্পদে পরিণত করে। বর্তমান সরকার এবং বিএনপির ৩১ দফায় শিক্ষার বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ার অঙ্গিকার আছে।
গাজীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীর বিদায় ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আকাশ এর সঞ্চালনায়, অধ্যক্ষ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহানগর নেতা ও সাবেক থানা সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভুঁইযা, বিশিষ্ট শিল্পপতি মাহফুজুল হক হীরক, এডভোকেট ছাদেকুজ্জামান খান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক, শিক্ষক নেতা অধ্যাপক সামসুজ্জামান সিকদার, স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সহকারী পরিচালক সুজন মিয়া। ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাইম মিয়া প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫