Skip to content

শরণখোলা প্রেসক্লাবে কম্পিউটার ও আসবাবপত্র প্রদান করলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলীম

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের মানোন্নয়নে একটি কম্পিউটারসহ প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করেছেন বাগেরহাট—৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী—এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন—এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট—৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, নায়েবে আমির ডা. ফজলুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. মোস্তফা আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেরা ঝর্ণা, মাহফুজুর রহমান বাপ্পী, মো. শহীদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান মীর, সাংবাদিক মাসুদ মীর, জাহিদ হাসান হিমেল, জুয়েল হৃদয়সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘বাগেরহাট জেলার অন্যতম সক্রিয় ও গুরুত্বপূর্ণ প্রেসক্লাব শরণখোলা প্রেসক্লাব। উপজেলার আর্থ—সামাজিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এ প্রেসক্লাবের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় থাকবে।’
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম শরণখোলা প্রেসক্লাবের জন্য একটি কম্পিউটার ও প্রয়োজনীয় আসবাবপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫