Skip to content

বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গ্লোবাল সাংবাদিক ফোরামের 

স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি।

এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ার এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় হাজারো

পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, পোশাক ও আশ্রয় সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

নেতৃদ্বয় বলেন, দুর্যোগের এই সময়ে মানবিক মূল্যবোধ থেকেই সবাইকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের প্রতি তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

তারা আরও বলেন, মানবতার সেবাই সবচেয়ে বড় দায়িত্ব। ঐক্যবদ্ধ উদ্যোগ ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। তাই দল—মত, ধর্ম—বর্ণ নির্বিশেষে সবাইকে মানবিক দায়িত্ব পালন করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সকলকে মানবতার সেবায় এগিয়ে এসে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫