Skip to content

এইচ.আর.সি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরী‘র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:
দেশীয় শিল্প খাতের অগ্রপথিক ও এইচআরসি (ঐজঈ) গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ বুলেটিন গাজীপুর জেলা অফিসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১৫ জুলাই) গাজীপুর জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয় এবং দেশের অর্থনীতি ও শিল্পায়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বাংলাদেশ বুলেটিন’র গাজীপুর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম জিতুর সভাপতিত্বে ও গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন’র সঞ্চালনায় দোয়া মাহ্ফিলে দোয়া পরিচালনা করেন গাজীপুরের স্থানীয় দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক আগামীর সময়’র মোঃ আমিনুল ইসলাম, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, দৈনিক কন্ঠ বাণী’র সম্পাদক এম.জে আলম, বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন ঢাকা বিভাগের সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান), দৈনিক প্রতিদিনের সংবাদ’র মোঃ হাসমত আলী, দৈনিক আলোকিত বাংলাদেশ’র অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, গাজীপুর সাংবাদিক ইউনিটি’র সাধারন সম্পাদক হাইউল উদ্দিন খান, দৈনিক স্বাধীন মত’র কাজী মোঃ আব্দুল মান্নান, সময় টিভি’র মেহেদী হাসান, এখন টিভি’র ইফতেখার রায়হান, দৈনিক নতুন ভোর’র মোঃ ইলিয়াস আপন, দৈনিক নওরোজ’র শাহিনা আক্তার, দৈনিক ঘোষণা’র মঞ্জুরুল হক গাজী, দৈনিক গণকণ্ঠ’র মোঃ গোলাম রসুল দিনার, দৈনিক ইত্তেফাক’র মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, ডেইলী বিজনেস টাইমস’র গাজীপুর প্রতিনিধি মোহসিন আজাদ পাপন, দৈনিক আমাদের সময়’র হাফিজুর রহমান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫