Skip to content

দেবহাটার কুলিয়ায় মসজিদ পুনর্নির্মাণে জায়গা নির্ধারণ

আবুল হাসান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটা উপজেলার কুলিয়া কাঁচাবাজার এলাকায় সম্প্রতি ভেঙে ফেলা মসজিদটি পুনর্নির্মাণের লক্ষ্যে নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী এলাকায় মসজিদ নির্মাণের জন্য স্থান পরিদর্শন ও নির্ধারণ করেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ আমিনুর রহমান, সাংবাদিকবৃন্দ, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, আমিনুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইউসুফ আলী, জামায়াত নেতা মাছুম খান চৌধুরী, কুলিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিন এবং কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, মসজিদ নির্মাণের জন্য প্রায় ৯ শতক জমি দান করার প্রস্তুতি চলছে। ১ নম্বর কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম তার প্রয়াত বড় ভাই আলহাজ্ব নজরুল ইসলামের নামে জমিটি দান করবেন। জমিটি কুলিয়া গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে মাসুদ রানা এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুল হোসেনের কাছ থেকে ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সময় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম বলেন, সামাজিক ও জনকল্যাণমূলক কাজে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আল্লাহর রহমতে আমার সামর্থ্য অনুযায়ী সমাজের উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু করে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫