Skip to content

নালিতাবাড়ী প্রেসক্লাবের ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব, সদস্য সচিব সাইফুল

এম,এ,কবির
নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে উপজেলার দুটি প্রেসক্লাবের সমন্বয়ে একীভূত করে ১৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটুকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে প্রেসক্লাবের স্থায়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম. এ. হাকাম হীরা নবগঠিত কমিটির ঘোষণা দেন।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম তালুকদার, দিনকালের উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক খবরের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি আবু ইলিয়াস সাদ্দাম, সকালের সময়ের উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ এবং সমকালের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান।

সদস্য হিসেবে রয়েছেন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম. এ. হাকাম হীরা, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদার, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের উপজেলা প্রতিনিধি মিলন হোসেন এবং কান্ট্রি টুডের উপজেলা প্রতিনিধি রকিব মুক্তাদির।

অনুষ্ঠানে বক্তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন, প্রেসক্লাবের সংবিধান সংশোধন এবং সদস্যপদ নবায়নের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

এম. এ. হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ক্লোডিয়া নকরেক কেয়া, মঞ্জুরুল আহসান, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া এবং সামেদুল ইসলাম তালুকদার।
বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘মানবতার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই স্লোগানকে ধারণ করেই নালিতাবাড়ী প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫