Skip to content

ফেনীতে এনসিপি নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান দল থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (১ আগস্ট) উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদত্যাগপত্র দেন।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও জানা গেছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তিনি পদত্যাগ করেছেন। এনসিপিতে যোগদানের পূর্বে তিনি জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পদত্যাগের পর শনিবার সোনাগাজীতে জামায়াতের গণমিছিলেও উপস্থিত ছিলেন তিনি।

তবে দলীয় কোন্দলের কথা অস্বীকার করে আবদুল্লাহ আল নোমান বলেন, জুলাই আন্দোলন ও চেতনার বিষয়ে আমি বিএনপি হলেও তাদের সঙ্গে একমত থাকব।

উল্লেখ্য, গত ১০ জুলাই এনসিপির জুলাই পদযাত্রার সোনাগাজীর কেন্দ্রীয় কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দুগ্রুপের হাতাহাতির ঘটনায় একজনকে বহিষ্কার এবং একজনকে শোকজ করা হয়েছিল।

এনসিপির সোনাগাজী উপজেলা যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পদত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেন, দলের মধ্যে কোনো বিভাজন বা অস্থিরতা নেই। কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে আমাদের কিছু করার নেই।

 

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫