Skip to content

গাজীপুর সদর উপজেলা পরিষদের বিএনপির একক চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুছুল্লী

নিজস্ব প্রতিবেদন
স্থানীয় সরকার নির্বাচনের নানা জল্পনা কল্পনা চলছে, সম্প্রতি গাজীপুর সদর উপজেলার সর্বত্র চায়ের স্টল থেকে শুরু করে হাট বাজার, পাড়া মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, মিল ফ্যাক্টরী অফিস আদালত পর্যন্ত গাজীপুর সদর উপজেলা পরিষদের বিএনপির মনোনীত একক প্রার্থী হিসেবে সাদা মনের মানুষ, ভাওয়াল মির্জাপুরের ঐতিহ্যবাহী মুছুল্লী পরিবারের কৃতি সন্তান আলহাজ আবু তাহের মুছুল্লী নাম শোনা যাচ্ছে।

আমাদের নিজস্ব প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি গরিব দুঃখী মেহনতি মানুষে পাশে আছি এবং থাকবো, জনগণই আমার অনুপ্রেরণা, জনগণই আমার ভালো বাসা। জনগণ চাইলেই আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো ইনশাআল্লাহ।

এখানে উল্লেখ যে, আলহাজ্ব মোঃ আবু তাহের মুছুল্লী তৃণমূল থেকে উঠে আশা এক রাজনৈতিক কর্মী। যিনি আশির দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে গাজীপুর সদর উপজেলা তথা গাজীপুর জেলা বিএনপির নিকট আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তিনি ১৯৮৫ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি থেকে শুরু করে ১৯৮৭ সালে গাজীপুর সদর উপজেলা যুবদলের সহ—সভাপতি, ১৯৯১ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, ১৯৯৬ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক, ২০১৫ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক, ২০১৭ সালে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে সকলের নিকট আস্থাবাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করেছেন।

পাশাপাশি তিনি গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন । তিনি এমনই একজন সফল নেতা যার সময়ে সাংগঠনিক ভাবে কোথাও কোন দলীয় গ্রুপিং নেই, পাশাপাশি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নিকট আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা যখন মাঠে তৎপর, এসময় আমাদের নিজস্ব প্রতিবেদক সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে তেমন কোনো ভাবনা এখনো করিনাই।

আমি মনে করি দল যাকে মনোনয়ন দিবে সেই বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি আরো বলেন জনগণের প্রার্থী হিসেবে আমি নিজেকে পেশ করতে চাই, আমি নির্বাচিত হলে আমার নিজের উন্নয়নের কোন কাজ করবো না, আমি জনগণের সেবায় নিয়োজিত আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, যা তিনি ১৯ দফার মাধ্যমে বাস্তবায়ন করেছেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতিও কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যা ৩১ দফার মাধ্যমে বাস্তবায়ন করে চলেছেন।

আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন নগন্য কর্মী হিসেবে কাজ করে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চাই। এটাই আমার একান্ত ইচ্ছা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫