Skip to content

মহামান্য রাষ্ট্রপতি এবং ডুয়েটের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপাচার্যের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি এবং ডুয়েটের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর—এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। আজ শুক্রবার (২১শে আগস্ট, ২০২৬) এক অভিনন্দন বার্তায় মাননীয় উপাচার্য বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে স্বীকৃত এবং সকলের কাছে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে তিনি রাষ্ট্রের কর্ণধার হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এটি তাঁর সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতি জাতির অবিচল আস্থার সুদৃঢ় প্রতিফলন।’

মাননীয় উপাচার্য আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাবান, বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নব দিগন্তের সূচনা করবে এবং জনগণের আশা—আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাবে বলে আমি প্রত্যাশা করি। তাঁর সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচার্য হিসেবে তাঁর বহুমুখী ও দূরদর্শী দিকনির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোনড়বয়ন, গবেষণার প্রসার, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রায়োগিক ব্যবহারসহ আন্তর্জাতিক মানের উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাময় স্থানে পৌঁছাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অভিনন্দন বার্তায় মাননীয় উপাচার্য আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুনড়বত রাখবেন এবং দেশের গণতন্ত্র সুসংহতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সাধন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন বলে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে তিনি প্রত্যাশা করেন।

মাননীয় উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর এই নতুন পথচলায় সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫