Skip to content

কাপাসিয়ায় অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই গ্রেপ্তার- ৩

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে ছিনতাইকারিদের ছুরির আঘাতে চালক মোঃ আতাউর রহমান আতা মিয়া (৬০) নিহত হয়েছেন। এ সময় ছেলে নিহতের শোক সইতে না পেরে বাড়িতে থাকা বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫) মৃত্যুবরণ করেন। নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র। এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে পিবিআই, গাজীপুর পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার সাংবাদিকদের জানান, এ নির্মম হত্যাকাণ্ডের সংবাদটি পাওয়া মাত্রই পুলিশ ইন্সপেক্টর মোঃ মোঃ মুস্তাফিজুর রহমানে নেতৃত্বে একটি চৌকশ ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পাঠানো হয়। উক্ত টিম ঘটনার ছায়া তদন্ত শুরু করে। হত্যাকান্ডের ঘটনায় সরাসরি জড়িত আসামি কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া চালার বাজার এলাকার রাজ্জাক খানের পুত্র রাজিব খান (২৯) একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দিনের পুত্র নকিবুল হাসান রাকিব (২৪) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার রসুলপুর গ্রামের মোঃ শামসুদ্দীনের পুত্র কিবরিয়া (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার মধ্যে আসামি রাজিব খান ও নকিবুল হাসান রাকিব হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ পূর্বক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা এবং অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ি, লোহার রড এবং একটি রশি।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো আতাউর রহমান বৃহস্পতিবার বিকালে যাত্রী পরিবহনের জন্য অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ ছিলনা। রাত আটটার পর পাশ্ববর্তী সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কে একটি লাশ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তাকে শনাক্ত করেন। এ সময় বাড়িতে থাকা তার বৃদ্ধ মা জহুরা খাতুন ছেলের নির্মম হত্যাকান্ডের খবর পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সাথে সাথে মৃত্যু বরণ করেন। শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে জোহরা খাতুনের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। পাশাপাশি মা ও ছেলের কবর খেঁাড়া হয় ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ বুঝে নিয়ে সন্ধ্যা ৭:৩০ মিনিটে জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করেন আতাউর রহমানকে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই, গাজীপুর জেলার পুলিশ ইন্সপেক্টর মোঃ মুস্তাফিজুর রহমান  জানান, হত্যাকান্ডের ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর মহোদয়ের নির্দেশ মোতাবেক দ্রুততম সময়ে একটি চৌকশ ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার ছায়া তদন্ত শুরু করেন। ঘটনার তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় অ্যাডবান্সড আইসিটি অ্যান্ড ডিজিটাল ফরেনসিক এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এবং নরসিংদি জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে সরাসরি জড়িত ০৩ জন জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশা, অটো বিক্রয়ের ২২,০০০/— টাকা, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাতুরী, লোহার রড এবং রশি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

মামলার বাদী নিহতের পুত্র মোঃ আশরাফুল ইসলাম জানান, আমার বাবার হত্যাকারীদের মৃত্যুদণ্ড দাবি করছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫