Skip to content

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে এক আলোচনা সব অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব এমপি, প্রধান বক্তা ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, মজিবুর রহমান এমপি, ওমর ফারুক সাফিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ও সদস্য সচিব আবুবকর সিদ্দিক, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইব্রাহিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুল নাহার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫