Skip to content

কাপাসিয়ায় প্রয়াত দলিল লেখকদের আত্মার মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

তাওহীদ হোসেন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে প্রয়াত দলিল লিখকদের (মোক্তার) স্মরণে স্মৃতিচারণ সভা এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সহ—সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সম্প্রতি প্রয়াত সমিতির সাবেক সভাপতি ওবায়দুল কবির প্রধান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শামীম আহমেদ ও মাহতাব উদ্দিনসহ বিগত দিনে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মৃতি চারণ সভায় সমিতির কোষাধ্যক্ষ মো. খায়রুল আলম কিরণ বিগত দিনে প্রয়াত ৯৬ জন সদস্যের নাম পাঠ করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাব রেজিস্ট্রার অফিস চত্বরে অবস্থিত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোহাম্মদ শামসুদ্দীন। সদ্য প্রয়াত ৪ দলিল লিখকের পরিবারকে সমিতির পক্ষ্য থেকে ৩০ হাজার টাকা করে সহযোগীতা করা হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫